সারাদেশ
দৌলতপুর সীমান্তে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :
২৫ জুন, ২০২৬

বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) দৌলতপুর বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়েছে।