ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৩ জুন, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ২ জন আসামিকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, ঘিবা বিওপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন যশোরের ঝিকরগাছা থানার বোধখানা গ্রামের জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)। তিনি ঘিবা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাজাসহ আটক হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। অপরজন ঢাকা জেলার ধানমন্ডি থানার জিগাতলা এলাকার পোস্ট অফিস মোড়ের অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি (৪৫)। তিনি ৬৪টি ধুতি কাপড়সহ আটক হয়। তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা, ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য, অবৈধ পণ্য জব্দ ও আসামী আটক করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক | সীমান্তের খবর