ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২১ জুন, ২০২৬
সারাদেশ

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ আটক ২

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২০ জুন, ২০২৬
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ আটক ২

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

এসময় একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৮১৫

নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

এসময় তাদের কাছ থেকে স্বর্ণ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা প্রাইভেট কারটির মূল্য প্রায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সড়কপথে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটককৃত দুই আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ ও উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ আটক ২ | সীমান্তের খবর