শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ৫ মিনিটে নাভারণের বুরুজবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই সবুজ গাজী ও এএসআই লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুরুজবাগান গ্রামের আব্দুস সালামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেন ঝিকরগাছা উপজেলার বারবাকপুর (১নং ওয়ার্ড) গ্রামের হারুন ওরফে হারান মোড়লের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
