শার্শা সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ সিরাপসহ সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ সিরাপসহ সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের অভিযোগে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটক মোস্তাকিন আল মামুন যশোর জেলার মনিরামপুর উপজেলার পাচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও পিকআপের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
