ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
সারাদেশ

শার্শা উপজেলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৫ জুন, ২০২৬
শার্শা উপজেলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

শার্শা উপজেলা কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাদের সম্মাননা জানাতে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাদের সম্মাননা জানাতে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু এবং শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

এছাড়া ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-এ খুলনা বিভাগে তৃতীয় স্থান অর্জন করায় অংশগ্রহণকারী তিন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

শার্শা উপজেলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত | সীমান্তের খবর