ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ৪৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ করেছে বিজিবি

প্রতিনিধি

কামাল হোসেন:

১৪ জুন, ২০২৬
শার্শা সীমান্তে ৪৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ করেছে বিজিবি

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে ৪৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে ৪৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ জুন) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩৫৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনিক্স সিরাপ এবং ৭৬ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত এসব সিরাপ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন