বেনাপোল সীমান্তে ১০ পিস ইয়াবাসহ তাজিম হোসেন তাজ নামে যুবক আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ১০ পিস ইয়াবাসহ তাজিম হোসেন তাজ নামে যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্তবর্তী দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজিম হোসেন তাজ (১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
রবিবার (১৪ জুন) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
আটক তাজ যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের জসিম হোসেনের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, শনিবার (১৩ জুন) দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানকালে ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাজিম হোসেন তাজ নামে এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রবিবার বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানিয়েছেন- আটককৃত আসামীকে যশোর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
