ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৭ জুন, ২০২৬
সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

৭ জুন, ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৭ জুন ২০২৬) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত বেনাপোল আইসিপি, ঘিবা ও হিজলী বিওপি এলাকায় পৃথকভাবে এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুসকা, সাড়ে ৬কেজি কিসমিস, ২ প্যাকেট সনপাপড়ী, ২৪টি খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন