শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল-ডিএক্স জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল-ডিএক্স জব্দ
যশোরের শার্শা সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল-ডিএক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল-ডিএক্স জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হচ্ছে।
