ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৭ জুন, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে বিজিবির মাদকসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৬ জুন, ২০২৬
শার্শা সীমান্তে বিজিবির মাদকসহ আটক ১

শার্শা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ১৬০ বোতল উইনিক্স সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ আব্দুল্লাহ সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ১৬০ বোতল উইনিক্স সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ

আব্দুল্লাহ সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটক আব্দুল্লাহ সরদার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের নুরুল আমিন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ১৬০ বোতল উইনিক্স সিরাপ এবং একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে এবং পাচারকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

শেয়ার করুন

শার্শা সীমান্তে বিজিবির মাদকসহ আটক ১ | সীমান্তের খবর