ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল মাদকসহ আটক ৩

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৪ জুন, ২০২৬
যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল মাদকসহ আটক ৩

যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল মাদকসহ আটক ৩

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার মনিহার-মুড়লী সড়কের বকচর (হুশতলা) এলাকায় শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার ইন্দুরকানি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন (৪৮), ঢাকার কামরাঙ্গীরচর থানার হাসাননগর এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম (২৮) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর ইউনিয়নের দায়মদ্দিন খলিফাকান্দি গ্রামের দুলাল সর্দারের ছেলে রাহাত (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালি থানার মনিহার-মুড়লী সড়কের বকচর (হুশতলা) এলাকায় শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা রঙের পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে কেবিনের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল করে মোট ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

ডিবি জানায়, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে পিকআপ গাড়ির ভেতর থেকে উদ্ধারকৃত ২০০ বোতল এসকাফ কফ সিরাপ জব্দ করা হয়েছে।

পরে আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (৪ জুন) তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন