লইট্যা শুটকির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরত আলী আটক
প্রতিনিধি
কামাল হোসেন :

লইট্যা শুটকির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরত আলী আটক
লইট্যা শুটকির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবার চালানসহ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরত আলী আটক হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) যশোর কোতোয়ালি মডেল থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে পরিবহন তল্লাশী করে তার ব্যাগে থাকা লইট্যা শুটকির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা এ ইয়াবার চালানসহ তাকে আটক করেন যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক হযরত আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বাসিন্দা ও বাজারের জেসমিন হার্ডওয়্যারের প্রোপ্রাইটর জামাত আলীর ছেলে। বর্তমানে তিনি বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন এবং বাজারে শ্রাবণী হার্ডওয়্যারের ব্যবসা পরিচালনা করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারস্থ ঐশি ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের এ-১ নম্বর সিটে থাকা যাত্রী হযরত আলীর হেফাজতে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে লইট্যা শুটকির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
