ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

৩০ মে, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ মে) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল আমড়াখালী চেকপোস্ট ও আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ, ১৮টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বেনাপোলে অভিযান চালিয়ে বিদেশি মদসহ নানা ধরনের অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজিবির দাবি, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ জব্দ | সীমান্তের খবর