ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে, ২০২৬
সারাদেশ

যশোর সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য আটক, গ্রেফতার ১

প্রতিনিধি

কামাল হোসেন:

২৯ মে, ২০২৬
যশোর সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য আটক, গ্রেফতার ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইব্রাহীম মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইব্রাহীম মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি ইব্রাহীম মন্ডল যশোর জেলার চৌগাছা থানার গদাদরপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় নিষিদ্ধ মাদক ২৫ বোতল এস্কাফ সিরাপ, ৪৫ বোতল উইনসেরক্স কফ সিরাপ, একটি বাটন মোবাইল, ১ হাজার ৩২৩টি বিভিন্ন প্রকার ওষুধ, ৪৮টি খাদ্যসামগ্রী, ৬৬৮টি বিভিন্ন ধরনের চকলেট, ১০ প্যাকেট পাতার বিড়ি, আধা কেজি কিসমিস ও ৭৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন