শার্শায় ইয়াবাসহ আটক ১, পলাতক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আমলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আমলাই গ্রামের পলাতক আসামি ইসমাইল হোসেন বেকার বাড়ির সামনে পুকুরের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আবু সাঈদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আবু সাঈদ যশোর জেলার শার্শা থানার আমলাই পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদ মোল্যার ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ব্যাটারিচালিত ভ্যান এবং পলাতক আসামি ইসমাইল হোসেন বেকার ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আবু সাঈদ ও পলাতক ইসমাইল হোসেন বেকার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
