শার্শা সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ৩
প্রতিনিধি
ফিরোজ আলম :

শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পাঁচভূলাট বিওপি সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন, যশোর সদর উপজেলার তাপসিরাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল (৩৫), একই এলাকার মৃত মফিজুল্লা মাস্টারের ছেলে জাকারিয়া (৩৯) এবং ঝিকরগাছা উপজেলার হারিয়া বেলে মাঠ গ্রামের গোলাম মর্তুজার ছেলে মারুফ হোসেন (২৮)।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পাঁচভূলাট বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসকাফ সিরাপসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
