ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৪ মে, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি

কামাল হোসেন:

২৩ মে, ২০২৬
শার্শা সীমান্তে ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদেক আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদেক আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক সাদেক আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত সাবর আলীর ছেলে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মোটরভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন