ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২২ মে, ২০২৬
সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

প্রতিনিধি

ফিরোজ আলম :

২২ মে, ২০২৬
শার্শায় পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

যশোরের শার্শা সীমান্তে পুলিশের অভিযানে ১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

যশোরের শার্শা সীমান্তে পুলিশের অভিযানে ১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার ফুলসর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোস নিয়ে ফুলসর গ্রামের রহিম আলীর বাড়ির সামনে ফুলসর-শালকাকোনা সড়কের ওপর পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করে। এরপূর্বে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।

পরে পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৪৪, তারিখ-২২ মে ২০২৬।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, অজ্ঞাতনামা আসামীর পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন