শার্শায় ভূমি সেবা সপ্তাহ পালিত
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে শার্শা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
