ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সারাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির

প্রতিনিধি

এস কে ফিরোজ আলম :

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির

সীমান্তের ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৮ মে) বিকেলে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পরে উভয় পক্ষের পরিস্থিতি শান্ত হলে সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

বিজিবি আরও জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম কিংবা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন