শার্শা সীমান্তে ইয়াবাসহ আটক ২
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শার সীমান্তবর্তী পাঁচভূলোটে ইয়াবাসহ কুদ্দুস আলী ও আল-আমিন নামে ২ জনকে আটক করেছে বিজিবি
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কুদ্দুস আলী (৩৮) ও মোঃ আল-আমিন (২৩) নামে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃত কুদ্দুস আলী ও আল-আমিন উভয়েই যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
