বেনাপোলে মে দিবস পালিত
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেনাপোলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শত শত শ্রমিক ও নেতৃবৃন্দ।
শুক্রবার (১ মে) সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বেনাপোল বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও অংশ নেন।
পরে বন্দর এলাকার ১ নম্বর ওয়্যারহাউসের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলন এবং ৪ মে হে মার্কেটের ঘটনা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই প্রেক্ষাপট থেকেই বিশ্বজুড়ে মে দিবস পালন করা হয়।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রেখে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এদিকে, একই দিন বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ পৃথক কর্মসূচির আয়োজন করে। সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে স্লোগান দেন।
পরে ইউনিয়নের উদ্যোগে শহীদ শ্রমিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিটন হোসেন।
শেষে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর সদস্যরা আলোচনা সভায় আলোচনা সভায় মিলিত হয়।
উভয় আয়োজনে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলী।
উপস্থিত ছিলেন ৮৯১ এর সহ-সভাপতি শহিদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং আইন ও শ্রমিক সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যান্য সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক সদস্যরা।
