ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১ মে, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক :

১ মে, ২০২৬
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে বিমান সূত্রে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, কেনা হতে যাওয়া উড়োজাহাজগুলোর মধ্যে ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং বাকি ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ বলেন, নতুন এই উড়োজাহাজগুলো জ্বালানি সাশ্রয়ী এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন হওয়ায় বিমানের বহর আরও শক্তিশালী ও যুগোপযোগী হবে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবেও বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় আসে, বিশেষ করে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ নিয়ে উদ্যোগ চলছিল। তথ্যসূত্র:বিবিসি

শেয়ার করুন

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর | সীমান্তের খবর