সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও তৃণমূল পর্যায়ের নেত্রীদেরও স্থান দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা।
চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীরা হলেন—
১. সেলিমা রহমান
২. শিরিন সুলতানা
৩. রাশেদা বেগম হিরা
৪. রেহানা আক্তার রানু
৫. নেওয়াজ হালিমা আর্লি
৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন
৭. বিলকিস ইসলাম
৮. শাকিলা ফারজানা
৯. হেলেন জেরিন খান
১০. নিলুফার চৌধুরী মনি
১১. নিপুণ রায় চৌধুরী
১২. জেবা আমিন খান
১৩. মাহমুদা হাবিবা
১৪. সাবিরা সুলতানা
১৫. সানসিলা জেবরিন
১৬. সানজিদা ইসলাম তুলি
১৭. সুলতানা আহমেদ
১৮. ফাহমিদা হক
১৯. আন্না মিঞ্জ
২০. সুবর্ণা শিকদার
২১. শামীম আরা বেগম স্বপ্না
২২. শাম্মী আক্তার
২৩. ফেরদৌসী আহমেদ
২৪. বিথীকা বিনতে হুসাইন
২৫. সুরাইয়া জেরিন
২৬. মানছুরা আক্তার
২৭. জহরত আদিব চৌধুরী
২৮. মমতাজ আলম
২৯. ফাহিমা নাসরিন
৩০. আরিফা সুলতানা
৩১. সানজিদা ইয়াসমিন
৩২. শওকত আরা আক্তার
৩৩. মাধবী মারমা
৩৪. সেলিনা সুলতানা
৩৫. রেজেকা সুলতানা
৩৬. নাদিয়া পাঠান পাপন
দলীয় সূত্র জানায়, প্রাপ্ত আবেদন থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ত্যাগ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে একটি আসন।
