ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ

যশোরের নাভারণে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ বেনাপোলের জিয়া আটক

প্রতিনিধি

ইয়ানুর রহমান :

যশোরের নাভারণে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ বেনাপোলের জিয়া আটক

যশোরের নাভারণে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ বেনাপোলের জিয়া আটক

নাভারণ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা সহ জিয়াউর রহমান জিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ডিবি যশোরে কর্মরত এসআই (নিরস্ত্র) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল ঝিকরগাছা উপজেলার পুরাতন নাভারণ বাজার মোড়ে এ অভিযান পরিচালনা করে।

আটক জিয়াউর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে বসবাস করছিলেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিং এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে সকাল ৯টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের দল সেখানে পৌঁছালে জ্যাকেট পরিহিত এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার পরিহিত প্যান্টের ডান পাশের পকেট থেকে দুইটি কাগজে মোড়ানো অবস্থায় মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আরও জানায়, তার বাড়িতে অতিরিক্ত ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকা মজুদ রয়েছে। পরে তাকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে দুইটি জিপারযুক্ত পলিব্যাগে রাখা আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া বাড়ির একটি কক্ষে জুতার র‌্যাকের ভেতরে রাখা জুতার বক্স থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আরও ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট নগদ অর্থের পরিমাণ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন