ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
সারাদেশ

শার্শার গোগা সীমান্তে ভারতীয় এস্কাফ সিরাপসহ মোটরসাইকেল জব্দ

প্রতিনিধি

বেনাপোল (যশোর) থেকে মাসুদ শেখ :

১০ এপ্রিল, ২০২৬
শার্শার গোগা সীমান্তে ভারতীয় এস্কাফ সিরাপসহ মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ভারতীয় মাদক-এস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ভারতীয় মাদক-এস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ।

বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ

গোগা বিওপির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ফেন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল এস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন