ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

প্রতিনিধি

শেখ কাজিম উদ্দিন :

৫ এপ্রিল, ২০২৬
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদক সিরাপসহ কালাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদক সিরাপসহ কালাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শার্শা উপজেলার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত কালাম হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা মৃত বাবু সরকারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ফেন্সিডিলের বিকল্প মাদক সিরাপ ১০ বোতল উইনসিরক্স, ১১ বোতল এসকাফ এবং একটি ইজিবাইক সহ তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন