শার্শায় ১০ পিস ইয়াবাসহ মহিউদ্দীন বেপারী গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ১০ পিস ইয়াবাসহ মহিউদ্দীন বেপারী গ্রেপ্তার
যশোরের শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মহিউদ্দীন বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার সরদার বারিপোতা এলাকায় জনৈক দাউদ আলীর বাড়ির উত্তর পাশে আহলে হাদিস মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দীন বেপারী শার্শা থানার ইসলামপুর গ্রামের স্বরূপ আলী বেপারীর ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মহিউদ্দীন বেপারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো লাল রঙের হিরো ১২৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
