ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝোলগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা কার্টনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন