বেনাপোল পৌরসভার দুই ওয়ার্ড পেরিয়ে এবার সাদিপুরে মেয়র পদপ্রার্থী ইমদাদের গণসংযোগ
প্রতিনিধি
কামাল হোসেন :

বেনাপোল পৌরসভার দুই ওয়ার্ড পেরিয়ে এবার সাদিপুরে মেয়র পদপ্রার্থী ইমদাদের গণসংযোগ
এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে-ভোটারদের কাছে পৌঁছানোর ধারাবাহিকতায় এবার সাদিপুরে দৃষ্টি রেখেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের কথা শোনা এবং উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় গণসংযোগ শুরু করেন তিনি।
এর আগে টানা নয় দিন বেনাপোল পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এবার ১ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে ছুটে গেলেন ইমদাদুল হক ইমদাদ। সাদিপুরে তাঁর গণসংযোগের প্রথম দিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও এলাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি পৌর নির্বাচনে মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের কাছাকাছি গিয়ে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানা তাঁর গণসংযোগের অন্যতম উদ্দেশ্য। বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি পৌরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
তিনি বলেন, বেনাপোলের উন্নয়ন শুধু একটি এলাকার উন্নয়ন নয়; এটি দেশের গুরুত্বপূর্ণ সীমান্তনগরীর সামগ্রিক অগ্রগতির সঙ্গে জড়িত। সুযোগ পেলে নাগরিক সেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নসহ মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হবে।
ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
সাদিপুরে প্রথম দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
