ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

১১ আগস্ট, ২০২৬
শার্শায় ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আছিয়া বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আছিয়া বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আছিয়া বেগম শার্শা থানার ডিহি ইউনিয়নের কাশিপুর বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আলাউদ্দীন মোড়লের স্ত্রী।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে স্কুল ভবন সংলগ্ন এলাকায় মোছাঃ আছিয়া বেগমের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে নারী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আছিয়া বেগমের হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার | সীমান্তের খবর