ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় অপহরণ মামলার আসামি বাবু গ্রেপ্তার, কিশোরী ভিকটিম উদ্ধার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় অপহরণ মামলার আসামি বাবু গ্রেপ্তার, কিশোরী ভিকটিম উদ্ধার

শার্শায় অপহরণ মামলার আসামি বাবু গ্রেপ্তার, কিশোরী ভিকটিম উদ্ধার

যশোরের শার্শায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মাদ বাবু (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৪ বছর বয়সী ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নূর মোহাম্মাদ বাবু শার্শা থানার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুলের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানা (১৪)কে উদ্ধার করা হয়। সে শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের মোরশেদ আলমের মেয়ে এবং বর্তমানে চটকাপোতা এলাকায় বসবাস করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১১ আগস্ট শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় এফআইআর নং-১৮ মূলে মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলার আনুষঙ্গিক কার্যক্রম শেষে তাকে বুধবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন