ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোরের বাঘারপাড়ায় বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলংকারসহ চোরাকারবারি আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৬ আগস্ট, ২০২৬
যশোরের বাঘারপাড়ায় বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলংকারসহ চোরাকারবারি আটক

যশোরের বাঘারপাড়ায় বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলংকারসহ চোরাকারবারি আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ১ নম্বর জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তা থেকে শ্রী সুনিল কুমার বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক সুনিল কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মৃত সমরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে।

তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭ ভরি ৯ আনা স্বর্ণের গহনা, ২৫৩ ভরি ৭ আনা রুপার গহনা, একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরাতন ডিসকভার মোটরসাইকেল এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ৬ আগস্ট আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

শেয়ার করুন

যশোরের বাঘারপাড়ায় বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলংকারসহ চোরাকারবারি আটক | সীমান্তের খবর