বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণপাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে সাদা রঙের একটি প্লাস্টিকের হাতব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে ২টি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
ওসি আরও জানান, কে বা কারা ওই ককটেল সদৃশ বস্তুগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
