ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার পাঁচভূলাট সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

১২ জুলাই, ২০২৬
শার্শার পাঁচভূলাট সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ

শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ জুলাই) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচভূলাট বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন