শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলার সাড়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
যশোরের শার্শা উপজেলার সাড়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাড়াতলা বাজার-ফুলসরগামী সড়কের একটি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) এবং সালতা গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল হোসেন (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক দুজনের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
