বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, চকলেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬৯টি শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
