ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ

স্কুলব্যাগে ২৭ হাজার পিস ইয়াবা, পুলিশের জালে শার্শার যুবক রিপন আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

৩১ আগস্ট, ২০২৬
স্কুলব্যাগে ২৭ হাজার পিস ইয়াবা, পুলিশের জালে শার্শার যুবক রিপন আটক

স্কুলব্যাগে ২৭ হাজার পিস ইয়াবা, পুলিশের জালে শার্শার যুবক রিপন আটক

স্কুলব্যাগে করে ২৭ হাজার পিস ইয়াবা বহনের সময় সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়।

এ সময় সিরাজুল ইসলাম রিপনকে আটক করে তার সঙ্গে থাকা কালো রঙের স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। যশোর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন