ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে ইমদাদের গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে

প্রতিনিধি

কামাল হোসেন:

৩০ আগস্ট, ২০২৬
বেনাপোলে ইমদাদের গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে

বেনাপোলে ইমদাদের গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মানুষের কাছে যাওয়ার ধারাবাহিকতায় যেন বিরাম নেই।

প্রতিদিনই নতুন মুখ, নতুন কথোপকথন আর এলাকার মানুষের প্রত্যাশা জানার মধ্য দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বেনাপোল পৌরসভার নবীন এই মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

রবিবার (৩০ আগস্ট) ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরে গণসংযোগের চতুর্থ দিনেও সকাল থেকে মানুষের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় কাটান তিনি।

সাদিপুরের আংশিক এলাকায় গণসংযোগকালে ইমদা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকার নাগরিক সমস্যা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়ে তাদের কথা শোনেন এবং নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এর আগে বেনাপোল পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় টানা নয় দিন গণসংযোগ শেষে ২৭ আগস্ট থেকে ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরে শুরু করেন নতুন পর্ব। সেখানে চতুর্থ দিনের কর্মসূচিতে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ আরও বিস্তৃত হয়।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, পৌর এলাকার উন্নয়নের প্রকৃত চিত্র জানতে হলে মানুষের কাছেই যেতে হবে। তাদের সমস্যা ও প্রত্যাশা শুনেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে চান তিনি। বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বেনাপোলের গুরুত্ব বিবেচনায় নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সুযোগ পেলে রাস্তাঘাট, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নের পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন।

ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।

সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন