প্রেস ক্লাব যশোরে নতুন সদস্য ৩৬ সাংবাদিক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

প্রেস ক্লাব যশোরে নতুন সদস্য ৩৬ সাংবাদিক
আপত্তি ও যাচাই-বাছাইয়ের পর প্রেস ক্লাব যশোরে নতুন করে ১০ সাংবাদিককে সদস্যপদ দেওয়া হয়েছে। এর আগে এক দফায় ২৬ জনকে সদস্যপদ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে দুই দফায় নতুন সদস্য হয়েছেন ৩৬ সাংবাদিক। একই সঙ্গে গত ২৬ আগস্ট সদস্যপদের জন্য সুপারিশ পাওয়া দুইজনের সদস্যপদ বাতিল করা হয়েছে। এছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে এক সাবেক সদস্যের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে প্রেস ক্লাব যশোর অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন সভা পরিচালনা করেন।
সভায় সদস্যপদ নিয়ে উত্থাপিত বিভিন্ন আপত্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে গত ২৬ আগস্টের সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দুইজনের সদস্যপদ বাতিলের পাশাপাশি নতুন করে রিভিউ করা আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে ১০ জনকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন সদস্যরা হলেন-দৈনিক লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি ফরহাদ আলী, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, সময় টিভির ক্যামেরাপারসন আবুল কালাম আজাদ, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহ মোস্তফা হাসমী সাজু, ৭১ টিভির ক্যামেরাপারসন রাব্বি আল-আমিন, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল এবং দৈনিক নতুন সকালের বার্তার ফটো সাংবাদিক রতন সরকার।
এ ছাড়া প্রেস ক্লাব যশোরের নতুন সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সুবর্ণভূমির সম্পাদক এজাজ উদ্দিন টিপু, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মশিউর, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন, দৈনিক সত্যপাঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এম এ রাজা, দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন ইমরান হোসেন রাজ, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকী, এসএ টিভির যশোর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রিপন, চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন ইমরান হোসেন, শেয়ারবীজ ও জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি কামরুজ্জামান মনি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি রাহুল রায়, দৈনিক সুবর্ণভূমির সম্পাদনা সহকারী শেখ শাহিনুর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন শরীফ খান, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা মুন্না, দৈনিক পাঞ্জেরীর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রহমান।
অন্যদিকে, আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার সুলতান মাহামুদ রিপনের সাবেক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
আহ্বায়ক কমিটি জানিয়েছে, সদস্যপদের আবেদনের সঙ্গে দাখিল করা কাগজপত্র যাচাইয়ের পর কোনো ধরনের অসঙ্গতি বা অনৈতিকতার প্রমাণ পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ বাতিল করা হবে।
নতুন সদস্যদের আজ রোববারের মধ্যে ক্লাব তহবিলে এককালীন ৩ হাজার টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে কোনো নতুন সদস্য ভোটার হতে পারবেন না।
