ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে গাছের চারা রোপণ

প্রতিনিধি

কামাল হোসেন:

২৮ আগস্ট, ২০২৬
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে গাছের চারা রোপণ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌরসভার নামাজগ্রাম এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

আবু তাহের আরও বলেন, পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন