ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সারাদেশ

বাগআঁচড়ায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিনিধি

কামাল হোসেন:

২৬ জুলাই, ২০২৬
বাগআঁচড়ায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগআঁচড়ায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় আবু সাইদ (৪২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ী জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ শার্শা উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাইদ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাগআঁচড়া বাজারে যাচ্ছিলেন। পথে বাগুড়ী জোড়াপুল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সিমেন্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন