চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে চৌগাছা থানার এসআই জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে উপজেলার চাঁন্দা আফরা (পশ্চিমপাড়া) গ্রামের নিমতলা থেকে মতিন মোড়গামী পাকা সড়কে রাকিব হোসেনের বাড়ির সামনে থেকে আফরা (মাঝেরপাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে আরিফুল ইসলাম (২২)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চৌগাছা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
