ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সারাদেশ

র‍্যাবের অভিযানে আলোচিত ফকির আলীনুর হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

২১ জুলাই, ২০২৬
র‍্যাবের অভিযানে আলোচিত ফকির আলীনুর হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রহমান শেখকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রহমান শেখকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার রহমান শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

র‍্যাব জানায়, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার জন্য ভুক্তভোগী ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন আসামি। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত ১৮ জুলাই রাতে আলীনুর পাওনা টাকা চাইলে তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেতে বলা হয়।

পরে আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রহমান শেখসহ অন্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আলীনুর গুরুতর আহত হন এবং তার ভাই ও ভগ্নিপতিও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

র‍্যাবের অভিযানে আলোচিত ফকির আলীনুর হত্যা মামলার আসামি গ্রেফতার | সীমান্তের খবর