ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৯ জুলাই, ২০২৬
যশোরে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার

যশোরে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার

যশোরের কোতয়ালী থানাধীন চোরামনকাঠি এলাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল তালুকদারকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প ও র‌্যাব-৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রবিউল তালুকদার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভুতুরিয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে। তিনি কোটালীপাড়া থানার মামলা নং-০৫/২৬, তারিখ ২ জুলাই ২০২৬, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১)/৮(২) ধারার মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

র‌্যাব জানায়, ভুক্তভোগী এক নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন রবিউল। পরে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী কোটালীপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে রবিউল পলাতক ছিলেন।

র‌্যাব-৬ জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন