ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

১৯ জুলাই, ২০২৬
বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

বেনাপোলের পুটখালী সীমান্তে ২০৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৯ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দ করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন