ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

১৮ জুলাই, ২০২৬
যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে কোতোয়ালি মডেল থানার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং সড়কে এ অভিযান চালায়।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল কোতোয়ালি মডেল থানার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কোতোয়ালি মডেল থানার বাসিন্দা শরিফুল ইসলাম (৩১)-কে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক শরিফুল ইসলাম মতিয়ার মোল্লার ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন