শার্শায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করেছে শার্শা থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার বসতপুর বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া এলাকার নুর হোসেন মোল্লার ছেলে সবিনুর মোল্লা (৩৫), মৃত শুকুর আলীর ছেলে পারভেজ হোসেন (২৬), সিরাজ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০) এবং নুর হোসেন টুটুলের ছেলে হাবিবুর রহমান হাবিব (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, গ্রেপ্তার সবিনুরের কাছ থেকে ১০ পিস, পারভেজের কাছ থেকে ১৫ পিস এবং নয়নের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের ইজিবাইক জব্দ করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।
