শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী পিতা-মাতার ০৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী পিতা-মাতার ০৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
যশোরের শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী পিতা-মাতার ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী নুরুল হক নুরু (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০ টার সময় শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ হতে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃত নূরুল হক নূরু যশোর জেলার শার্শা থানার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেল।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের ছবির আলী শেখের স্ত্রী বাদীনি মোছাঃ রুপা খাতুন (৪০) শার্শা থানায় হাজির হয়ে বিবাদী মোঃ নুরুল হক নুরুর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন যে, তার ভাসুর ও তার স্ত্রী দুজনেই বাক ও শারীরিক প্রতিবদ্ধী। গত ১৬ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০৫ ঘটিকার দিকে শার্শা থানাধীন কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ায় বিবাদীর দোচালা টালীর ছাউনী যুক্ত ঘরে তার ভাসুরের মেয়ে (০৮) কে বিবাদী মোঃ নুরুল হক নুরু তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে।
পরবর্তীতে বাদীনি ঘটনার বিষয়ে তার ভাসুরের মেয়ের মুখে বিস্তারিত শুনে ১৭ জুলাই ২০২৬ তারিখ আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা রুজু করা হয়েছে।
পরে যশোর জেলার পুলিশ সুপার ঘটনার মূল রহস্য উদঘাটন সহ পলাতক আসামীকে গ্রেফতারের জন্য শার্শা থানা পুলিশকে নির্দেশনা প্রদান করলে মামলার তদন্তকারী কর্মকতা এসআই আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় শাড়াতলা বাজারের পূর্ব পাশ হতে এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ নূরুল হক নূরুকে গ্রেফতার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, ধৃত আসামীকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
